পোস্টগুলি

এপ্রিল, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রাসুল স. এর কাছে ইসতিগাছা

 বিপক্ষের দলীল ১। নবীজি সঃ কবরে জীবিত আছে। তবে এই বারযাখি জীবন দুনিয়ার জীবনের মতো নয়। তাই দুনিয়ার জীবনের বৈশিষ্ট্য বারযাখী জীবনের উপর কিয়াস করা উচিত নয়। ২। বারযাখি জীবন গায়েবী। তাই নুসুসে এই জীবন সম্পর্কে যা বলা আছে শুধু সেটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। ৩। নবীজির (সঃ) রওযার নিকট গিয়ে তাঁর কাছে শাফায়াত ও দুয়া চাওয়ার পক্ষে যেসব দলিল উল্লেখ করা হয় তা (ক) দূর্বল, নয়তো (খ) দ্ব্যার্থবোধক, নয়তো (গ) এক্সেপশনাল কেইস যা বাকি সাহাবি-তাবেয়ীগন জেনারেলি আমল করেননি। ৪। দলিলগুলো দ্ব্যার্থবোধক হওয়ার কারণে বিশাল সংখ্যক আলেম এই মাসআলা নিয়ে ইখতিলাফ করেছেন। অতএব এমন ইখতিলাফি বিষয়ের উপর সরাসরি শিরক তকমা দেয়া অনুচিত। ৫। হাদিসে কবরকেন্দ্রীক সতর্কতামূলক বক্তব্য, বিশেষ করে খোদ নবীদের কবরকেন্দ্রীক সতর্কতামূলক হাদিস সংখ্যায় যেমন প্রচুর, অর্থেক দিক থেকেও তেমনি স্পষ্ট ও ব্যাপকতর। ৬। সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকাই শ্রেয়। ৭। দূর থেকে সালাম পেশ করাই যথেষ্ট, কাছে আসা বাধ্যতামূলক নয়। ৮। যদি এমন কাজ এতোই ভালো হতো, সাহাবীগন খুব বেশী করেই করতেন। অথচ নবীজির (সঃ) কবরকেন্দ্রীক এমন কোন কর্মশালাই তাদের মধ্যে হয়নি। ৯। এমনক...

লালন বাউলদের ধর্ম বিশ্বাস ও আচার

  লালন/বাউল সামগ্রি - ১ লালন/বাউল সামগ্রি -২ লালন/বাউল সামগ্রি - ৩

বর্তমান বাংলাদেশ খেলাফত প্রতিষ্ঠার জন্য উপযুক্ত হয়নি

বাংলাদেশে ইসলাম কায়েমের মডেল আফগান নয় তুরস্ক যারা শরিয়া আইনের প্রয়োগ নিয়ে কথা বললেই ইমান নিয়ে টানাটানি করেন তাদের কাছে সরাসরি দুটি প্রশ্ন করি: ১. বাংলাদেশে ১২০০+ আইন আছে এবং তাতে অজস্র ধারা আছে সেই। সেই আইনগুলোর মধ্যে কতটুকু বা কয়টি আইন শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক, কয়টা অনুকূল এবং কয়টা সামঞ্জস্যপূর্ণ, সাংঘর্ষিক আইনের বিকল্প প্রস্তাবনা কী, এগুলো নিয়ে কি কোনও তথ্য আপনাদের কাছে চিহ্নিত আছে? যদি না থাকে তাহলে কেন করেন নাই, সুযোগ-সামর্থ্য হয় নাই, দেশে হাজারের বেশি ইফতাখানা থাকার পরও না? নাকি দেশের পুরো আইনি ব্যবস্থাকেই সেক্যুলার আইন বলে তাগুতি ব্যবস্থা মনে করেন? ২. এই যে আইনগুলো এতদিন চলেছে, চলছে, তাতে যে বিচার কত অর্ধশতক ধরে মুসলমানরা পাচ্ছে, আপনার আমার বাপ-ভাই আত্মীয়-স্বজন, লাখো ওলামায়ে কেরাম পেয়ে আসছেন, সেটা গ্রহণ করা বৈধ ছিল বা হয়েছে কি না। নাকি বাধ্য হয়ে শুকর খাওয়ার মতো বৈধ ছিল? মতের পার্থক্যকে যারা ইমানের সংশয়ে নিয়ে যাচ্ছেন, তাদের অবস্থানটা আমি খোলামেলা বুঝতে চাই, তারা ইনিবিনিয়ে কত মানুষকে ইমান থেকে বের করতে চান? ব্যক্তিগতভাবে ‘ইসলামি আইন ও বাংলাদেশি আইন: বৈপরীত্য ও সামঞ্জস্...