পীরদের বেদাতী আকীদা আমল সমুহ
পীরগন দাবী করেন তারা সুন্নি (আশআরী ও মাতুরিদী) তাদের নিম্নোক্ত আকীদাগুলো আশআরী ও মাতুরিদী আকীদার কোন কোন কিতাবে রয়েছে? ১. নবিজী স. নুরের তৈরী, হাজির নাজির, ইলমে গায়েবের অধিকারী, হায়াতুন নাবী ২. পীরকে ওলী আল্লাহ বলা ৩। পীরগন মরেন না তারাও জীবিত ৪। জীবিতদের চাইতেও তারা বেশী শক্তিশালী ৫। তারা দুনিয়া পরিচালনা করেন ৬। তারা জীবতকে সাহায্য করেন ৭। হাজত পুরন করেন ৮। কবরকে মাজার বলা মাজার বানানো ৯। মাজারে দোয়া করলে দোয়া কবুল হয় ১০। ইসতিগাছা, ইসতিয়ানা ১১। তারা ফয়েজ ও তাওয়াজজুহ দেন ১২। তারাও হাজির নাজির (অনেক জায়গায় উপস্থিত হন) ১৩। পীর মরার আগেই বলে দেয়া আমার পীর আমাকে পরকালে বাচিয়ে নিবে ১৪। ফানাফিশ শায়েখ ১৫। ফানাফিল্লাহ ১৬। ওয়াহদাতুল ওয়াজুদ ও ওয়াহদাতুশ শুহুদ ১৭। রাসুল স. তার বাবা মাকে জীবিত করে কালিমা পড়িয়েছেন ১৮। পীরদের জানাজায় ফেরেশতাগন শামিল হন পীরগন দাবী করেন তারা হানাফী মাজহাবের অনুসারী, তাদের নিম্নোক্ত আমলগুলো কোন কোন হানাফি ফিকহের কিতাবে রয়েছে? ১. কবরকে মাজার বলা। ২. মাজারে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় ৩. মৃত ব্যাক্তিকে জীবিত ও ওলী বলা ৪. ফয়েজ ও তাওয়াজজুহ নিতে মাজার...