বাংলাদেশে ইসলাম কায়েমের মডেল আফগান নয় তুরস্ক খেলাফত কেনো অসমভব https://youtu.be/lMcr9dyzYn4?si=i8ncwnV1JtzY4Crp https://youtu.be/0AknpsAdrXE?si=16DtlCeINuLywhty https://youtu.be/GZgdPJfH63c?si=uz6egkwVBuvDmbPO শরীয়াহ একটি আরবি ও কোরআনিক শব্দ। এর অর্থ জীবনের পথরেখা। এর সারমর্ম হচ্ছে- ন্যায়, দয়া, কল্যাণ ও প্রজ্ঞা। শরিয়াহ আইনের দাবি উত্থাপনকারীদের জন্য সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র পূর্ণাঙ্গ আদর্শ হলো মদিনা রাষ্ট্র। তবে ইতিহাসের গভীরে দৃষ্টিপাত করলে দেখা যায়, প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর নবুয়তের দীর্ঘ ২৩ বছরের জীবনে মদিনা রাষ্ট্র ছিল একটি সুদীর্ঘ প্রক্রিয়ার চূড়ান্ত ফসল। এটি কোনো আকস্মিক বিপ্লব বা জবরদস্তিমূলক আইন প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়নি। নবুয়তের প্রথম ১৩ বছর মক্কায় থাকাকালে কোনো রাষ্ট্রীয় আইন বা দণ্ডবিধি নাজিল হয়নি। সেই দীর্ঘ সময়টি ব্যয় হয়েছে মানুষের আকিদা বা বিশ্বাস সংস্কারের পেছনে। তখন ইসলামের মূল লক্ষ্য ছিল মানুষের আত্মিক উন্নয়ন এবং চরিত্রের পরিশুদ্ধি। মানুষের হূদয়ে যখন আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর প্রতি পূর্ণ আনুগত্য এবং পরম স্রষ্টার কাছে জবাবদিহিতার ভয় তথা ‘তাকওয়া’ প্রতিষ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন