সম্মানিত ওলামায় দেওবন্দীদেরকে বলছি - কেন আপনারা জামায়াতে ইসলামকে সমর্থন করবেন
বাংলাদেশে কুরআনী আইন চালু করার একমাত্র যোগ্য দল হল জামাতে ইসলাম। গনতান্ত্রিক পন্থায় জনগণকে বুঝিয়ে সাথে নিয়ে তাদের ভোটেই কুরআনের আইন চালু করতে চায় ভারত উপমহাদেশের জামাতে ইসলাম, মিশরের ইখওয়ান আর তুরষ্কের একে পার্টি। আর এ পদ্ধতির বিরোধিতা কারী সবচাইতে বড় ইসলামি দল হল ওলামায় দেওবন্দ। তারা দাওয়াত-তাবলীগ ও জিহাদে বিশ্বাসী। তাদের জিহাদী কার্যক্রমের প্রতিনিধিত্ব করে আফগানিস্তানের তালেবান দল। কিন্তু এটি চরম বাস্তবতা যে, তালেবান খমতায় গিয়েও গার্লর্স স্কুল বন্ধ করে দেয়া, নারীদের চাকুরী বন্ধ করে দেয়া সহ কতিপয় অবিবেচক কর্মকান্ডের জন্য আফগান জনগনের সমর্থন হারায় এবং কুরআনী আইন চালু করতে অপারগ হয়। এখানে আমাদেরকে একটি কথা বুঝতে হবে যে, কুরআনী আইন মানি কি শুধুই কতিপয় ফৌজদারী দন্ডবিধির বাস্তবায়ন নাকি সামগ্রিক ভাবে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা করা ? যে সুশাসন প্রতিষ্ঠা করার প্রেক্ষাপট তৈরী করার জন্যই একবার দুর্ভিক্ষ কালে হযরত ওমর (র.) চুরির হাত কাটার কুরআনী বিধান কিছু দিনের জন্য স্থগিত রেখেছিলেন। তাই আমাদেরকে আগে কুরআনী আইন বাস্তবায়নের প্রেক্ষাপট তৈরী করতে হবে। বেকার দের কর্মসংস্থান তৈরী ...